বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সালমান খানের নতুন রূপ, এবার ইতিহাসের পাতায়

    সালমান খানের নতুন রূপ, এবার ইতিহাসের পাতায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিচালক রীতেশ দেশমুখ তার সিনেমা ‘রাজা শিবাজি’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সালমান খানকে। তিনি অভিনয় করছেন জীবামাল্লার ভূমিকায়, যিনি ছত্রপতি শিবাজি মহারাজের একনিষ্ঠ যোদ্ধা ও বিশ্বস্ত সহচর ছিলেন।

    বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, সালমান খান আগামী ৭ নভেম্বর তার নিজের অংশের শুটিং শুরু করবেন। আর বলা হচ্ছে এটি হতে যাচ্ছে সিনেমাটির অন্যতম আকর্ষণ। বড় পর্দায় সালমান খানের উপস্থিতি মানেই আলাদা এক আবহ। রীতেশ দেশমুখের এই ঐতিহাসিক প্রজেক্টে জীবামাল্লার চরিত্রে তার দেখা ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করবে। এর আগে রীতেশের ‘লাই ভাড়ি’ এবং ‘বেদ’-এ ক্যামিও করেছিলেন সালমান।

    ইতিহাসে জীবামাল্লার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফফজল খানের বিশ্বস্ত সৈনিক সায়্যদ বান্দার আকস্মিক আক্রমণের সময় তিনি দেহ দিয়ে ছত্রপতি শিবাজিকে রক্ষা করেছিলেন। সিনেমাতে এই ঘটনাটিই হবে এক মহাকাব্যিক ও আবেগঘন মুহূর্ত। এখানে সালমান অভিনয় করছেন জীবামাল্লার ভূমিকায় এবং সঞ্জয় দত্ত দেখা যাবে আফজল খানের চরিত্রে।

    অন্যদিকে, সালমান কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গলওয়ান’ ইতোমধ্যেই আলোড়ন তুলেছে। পাশাপাশি পরিচালক কবীর খানের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান টু’ নিয়েও আলোচনা চলছে।  


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ