বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শাহরুখের নতুন চমক— নায়কের নয়, এবার খলনায়কের ভূমিকায়

    শাহরুখের নতুন চমক— নায়কের নয়, এবার খলনায়কের ভূমিকায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বাদশা শাহরুখ খানের জন্য চলতি বছর যেন এক বিশেষ অধ্যায়। কারণ, এ বছর তিনি নিজের সন্তানদের প্রতিভার বিকাশ ও সাফল্য চোখের সামনে দেখতে পাচ্ছেন। বড় ছেলে আরিয়ানের পরিচালিত সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে, আর এবার মেয়ে সুহানার সঙ্গে একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন শাহরুখ। বাবা-মেয়ের এই জুটি দেখা যাবে তার নতুন ছবি ‘কিং’-এ, যার টিজার প্রকাশিত হয়েছে আজ রোববার (২ নভেম্বর)।

    সিনেমাটির ঘোষণার পর থেকেই কৌতুহল তুঙ্গে, ‘কিং’-এ কেমন চরিত্রে দেখা যাবে শাহরুখকে? এবার ষাটে পা রেখে হালকা ইঙ্গিত দিয়ে নিজেই সেই কৌতূহলের পারদ চড়ালেন অভিনেতা।

    জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত ফ্যান মিট-এন্ড-গ্রিট ইভেন্টে অভিনেতা ছবিটি নিয়ে কথা বলেন। এসময় শাহরুখ বলছেন, ‘কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যত্ন নিয়ে চরিত্রটা সাজিয়েছেন। কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ খুন করেছে। তাই কিং আদতেও কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?”
     
    শোনা যাচ্ছে, ছবিতে একই চরিত্রে ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে ধরা দেবেন শাহরুখ। যুবক বয়সে রাঘব জুয়েলের সঙ্গে সংঘাতে জড়াবেন আর বৃদ্ধ বয়সে বাদশাকে দেখা যাবে অভিষেক বচ্চনের সম্মুখ সমরে। তবে দু’ক্ষেত্রেই তুখোড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে কিং খানের।

    উল্লেখ্য, দর্শক-অনুরাগীদের কাছে শাহরুখ ‘রোম্যান্স কিং’ হলেও ক্যারিয়ারের শুরু থেকে বহুবার ‘ব্যাড বয়’ হিসেবে ধরা দিয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ