বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মালাইকার ইনসাইট: খুব পরিপাটি পুরুষ আমার স্টাইল নয়

    মালাইকার ইনসাইট: খুব পরিপাটি পুরুষ আমার স্টাইল নয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যাচ্ছে। নেটিজেনদের মতে, মালাইকার জীবনে নতুন প্রেমের গুঞ্জন উঠেছে।

    বর্তমানে মালাইকা নাম জড়িয়েছে হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে। অতীতের সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।’

    পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তার কথায়, ‘সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।’

    তার মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।’

    উল্লেখ্য, গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। তারপর থেকেই নাকি তার হর্ষের সঙ্গে আলাপ। বলিউডে গুঞ্জন, গত কয়েক মাস ধরে তারা সম্পর্কে আছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ