বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শাহরুখ খানের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’-এর ফার্স্ট লুক

    শাহরুখ খানের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’-এর ফার্স্ট লুক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বাদশাহ শাহরুখ খান আজ উদযাপন করছেন তাঁর ৬০তম জন্মদিন। আর তাঁর জন্মদিন মানেই যেন ভক্তদের জন্য উৎসবের দিন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে কিং খান দিলেন এক বিশেষ উপহার— প্রকাশ করলেন তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর ফার্স্ট লুক।

    শাহরুখ নিজের অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার)–এ শেয়ার করেছেন সিনেমাটির প্রথম ঝলক। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

    ‘কিং’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দও এক্সে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “এক নতুন যুগের সূচনা।”
    ভিডিওতে শাহরুখকে দেখা গেছে একদম নতুন রূপে— স্টাইল, অ্যাকশন আর ক্যারিশমায় ভরপুর। তাঁর নতুন এই লুক দেখে মুগ্ধ ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যবক্স।

    শাহরুখ খানের শেষ সিনেমাগুলো যেমন ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলেছিল, ‘কিং’ নিয়েও সেই প্রত্যাশা এখন আকাশছোঁয়া।

    শাহরুখ তার জন্মদিনে রোববার (২ নভেম্বর) ‘কিং’ সিনেমার ফাস্ট লুক শেয়ার করেন। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি এখন স্যোশাল মিডিয়াই ভাইরাল। অন্যদিকে, কয়েকদিন ধরে টুইট করে উত্তেজনা বাড়াচ্ছিলেন সিদ্ধার্থ। ৯ অক্টোবরের “টিক টক টিকটক”, এরপর একে একে “রিমেম্বার”, “অনলি”, “ওয়ান”—এই পাঁচটি শব্দে পুরো ইন্টারনেটকে ধরে রেখেছিলেন উত্তেজনায়। ভক্তরা নিশ্চিতই ছিলেন জন্মদিনেই আসছে বড় ঘোষণাটি।

    জন্মদিনের আগেই #AskSRK-এ এক ভক্ত যখন ‘কিং’–এর রহস্য জানতে চান, শাহরুখ মজার ছলে লেখেন—“সিদ্ধার্থ আনন্দ কিছু দেখাও তো। ফ্যানরা, আমিও ক্লান্ত এই গেসিং গেম খেলতে খেলতে... তুমি বারবার ‘রিমেম্বের দেয়ার ইজ… বলে কী টিজ দিচ্ছ?” অবশেষে পরিচালক প্রতিশ্রুতি রাখলেন। প্রকাশ করলেন কিং–এর প্রথম ঘোষণা ভিডিও, যা প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেটব্যাপী ঝড় তুলছে।

    Birthday Special: 10 Bollywood Films That Made SRK The King of Hearts - The  Indian Wire

    ‘কিং’–কে বলা হচ্ছে একটি স্টাইলিশ অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ খানের চরিত্র একজন ভয়ংকর খুনির। সিনেমাটি তারকাবহুল অভিনয়শিল্পী তালিকাও চমকে দেয়ার মতো। এতে রয়েছে শাহরুখ কন্যা সুহানা খান। বাবার সঙ্গে এটাই তার প্রথম কাজ। সিনেমার মধ্যে দিয়েই বড় পর্ডায় প্রথমবার দেখা যাবে সুহানাকে। অন্যদিকে কিং সিনেমায় আরও রয়েছেন, 

    দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, অরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মাসহ আরও অনেকেই। এমনকি সিনেমার বাড়তি চমক দিতে রানি মুখার্জিও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে এবং আগামী বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। শাহরুখ–সিদ্ধার্থ জুটির এই নতুন কাজ নিয়ে বলিউডজুড়ে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ