বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অনুমতি থাকলেও দেখানো গেল না ‘পুষ্পা-২’

    অনুমতি থাকলেও দেখানো গেল না ‘পুষ্পা-২’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে বহুল আলোচিত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’-এর মুক্তির অনুমতি থাকলেও তা প্রদর্শনের সুযোগ পাননি বলে অভিযোগ করেছেন নির্মাতা ও পরিবেশক অনন্য মামুন। তার দাবি, রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালী একটি গোষ্ঠীর চাপের কারণে সিনেমাটি দেশে মুক্তি পায়নি।

    শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অনন্য মামুন লেখেন, ‘‘আমি সিনেমা ব্যবসায়ী। জুলাই আন্দোলনের আগেই পুষ্পা-২’র সিনেমার পারমিশন (অনুমতি) পাই। সেজন্য আমাকে ইন্ডিয়ার কোম্পানির সাথে চুক্তিপত্র করতে হয়, সম্পূর্ণ করতে হয়। সব যাচাই-বাছাই করে তথ্য মন্ত্রণালয় আমাকে পারমিশন দিয়েছিল। আন্দোলনের পরে আমার অনুমতি পাওয়া ছবিটিও বাংলাদেশে আনতে দেয়া হয়নি।’’

    তিনি আরও লেখেন, ‘সেটা রাজনৈতিক সম্পর্কের কারণে তারা না-ই দিতে পারেন। মূল কথাটা সেখানে নয়, তখন আমি দেখেছি ক্ষমতার অপব্যবহার কাকে বলে।’

    স্ট্যাটাসে অনন্য মামুন অভিযোগ করেন, আন্তর্জাতিক পর্যায়ের একটি গোষ্ঠী তাঁকে চাপ দিতে শুরু করে। তাঁর ভাষায়, ‘আমেরিকা থেকে ফোন, অস্ট্রেলিয়া থেকে ফোন। আমার অ্যাকশন কাটের লাইসেন্সে ছবি ইমপোর্ট করা যাবে না। এবং তারা এটাও জানতো মূল কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট হয়ে গেছে। আমার কোম্পানি ছাড়া ছবিটিও বাংলাদেশে আসবে না।’

    তিনি দাবি করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁকে ‘অন্য কোম্পানির নামে ছবিটি লিখে দিতে’ বলেন। এমনকি চলচ্চিত্র প্রদর্শক সমিতির কয়েকজন নেতা এবং কিছু প্রযোজকও ওই গোষ্ঠীর সঙ্গে মিলে যান। মামুনের ভাষায়, ‘চোখের সামনে এরা গিরগিটির মতো রং চেঞ্জ করে ফেলল। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে মামুন ঠেকাও জোট শুরু করল।’

    পরিচালকের দাবি, এই কারণেই শেষ পর্যন্ত ‘পুষ্পা ২’ বাংলাদেশে আসেনি। তিনি লেখেন, ‘‘ফলাফল কী, পুষ্পা-২’র মতো হিট ছবি বাংলাদেশ আসল না। এবং হিন্দি ছবি আনার সকল দরজা জানালা বন্ধ হয়ে গেল।’’

    বর্তমানে যারা হিন্দি ছবির পক্ষে কথা বলছেন, তাদের নিয়েও মন্তব্য করেছেন মামুন। তিনি বলেন, ‘এখন সেই লোকগুলোকেই যখন বলতে শুনি হিন্দি ছবিগুলোর জন্য আমাদের হলগুলো ভালোই চলছিল, তখন একা-একাই হাসি।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ