বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ইনস্টাগ্রামে হঠাৎ বিদায় আলিজেহ শাহের

    ইনস্টাগ্রামে হঠাৎ বিদায় আলিজেহ শাহের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ায় বিদায় নিলেন পাকিস্তানের জনপ্রিয় ও লাস্যময় অভিনেত্রী আলিজেহ শাহ। হঠাৎ এই সিদ্ধান্তে ভক্তরা চরমভাবে হতবাক হয়েছেন।

    সম্প্রতি আলিজেহ শাহ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তার ভালো লাগার বিশেষ মুহূর্ত, মন খারাপের দিনসহ সব ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে দিয়েছেন। এরপরই একটি ভিডিও বার্তায় হাজির হন তিনি।

    ভিডিওতে অভিনেত্রী জানান, তিনি তার অতীত সত্ত্বাকে ত্যাগ করে জীবনে মনোযোগী হতে চান। আলিজেহ বলেন,

    • আমি ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে ফেলেছি এবং আমি এতে খুশি, বেশিরভাগ ক্ষেত্রেই লজ্জিত কারণ আমি সত্যিই জানি না যে দুঃখের কারণে আমি আমার জীবনে কী করছিলাম?

     
    আলিজেহ আরও বলেন,

    • আমি জানি না কবে ফিরে আসবো কিন্তু এই ছবিগুলো আর কখনো ফিরে আসবে না। আর সেই আলিজেহও আসবে না। তো হ্যাঁ, এটা একটু বিদায়।

     
    বিভিন্ন সামাজিক মাধ্যমে তার বিদায়ের ঘোষণাটি দ্রুত ভাইরাল হতে শুরু করে। ভক্তরা তার সিদ্ধান্তে জানাতে শুরু করে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের এক অংশ অভিনেত্রীর হঠাৎ বিদায়ে হতাশ হলেও অনেকেই আলিজেহর মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্তের প্রশংসা করেন।
     
    বর্তমানে বিনোদন জগৎ থেকে দূরে রয়েছেন আলিজেহ শাহ। এ অভিনেত্রী ২০১৮ সালে পাকিস্তানি শোবিজ অঙ্গনে পা রাখেন। ‘ইশক তামাশা’ টিভি সিরিয়ালে অভিনয় করে ভক্তদের মনে স্থায়ী জায়গা করে নেন। ২৫ বছর বয়সী এ তারকার জনপ্রিয় কাজগুলো হলো ‘মেরা দিল মেরা দুশমন’, ‘হুর পরী’, ‘জো তু চাহে’, ‘এহদ-ই-ওয়াফা’ ইত্যাদি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন