বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • গুরুতর অসুস্থ অভিনেতা হাসান মাসুদ ভর্তি ইউনিভার্সেল মেডিকেল কলেজে

    গুরুতর অসুস্থ অভিনেতা হাসান মাসুদ ভর্তি ইউনিভার্সেল মেডিকেল কলেজে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন।

    সোমবার (২৭ অক্টোবর) রাতের দিকে হঠাৎ তীব্র মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

    হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন এবং তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি আরও জানান, এই ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা করা হবে।

    অভিনেতা হাসান মাসুদের জীবনের শুরুটা কিন্তু ছিল ভিন্ন পথে। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন।

    পরে সাংবাদিকতা ছেড়ে তিনি যোগ দেন অভিনয়ের জগতে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা হয়। এরপর অভিনয় করেন ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় এবং অসংখ্য জনপ্রিয় নাটকে।

    হাসান মাসুদের উল্লেখযোগ্য টেলিভিশন নাটকের মধ্যে রয়েছে‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন