বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শার্লক হোমসের স্রষ্টা নিয়ে কাজ করবেন সৃজিত

    শার্লক হোমসের স্রষ্টা নিয়ে কাজ করবেন সৃজিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা ও বলিউডে সফলতার পর এবার আন্তর্জাতিক মঞ্চে নাম লেখাতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সম্প্রতি লন্ডন থেকে তিনি ঘোষণা করেছেন, এবার তিনি ইংরেজি ছবির পরিচালক এবং সহ-প্রযোজক হিসেবে অভিষেক করবেন। তাঁর প্রথম ইংরেজি প্রজেক্টে উঠে আসছে বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের সৃষ্টিকর্তা স্যার আর্থার কনান ডয়েলকে কেন্দ্র করে।

    সৃজিত মানেই যেখানে রহস্যের ঘনঘটা, সেখানে তার প্রথম ইংরেজি ছবির বিষয়বস্তু হিসেবে কোনান ডয়েলকে বেছে নেওয়া যেন সেই রহস্যেরই প্রতিচ্ছবি। ছবির নাম রেখেছেন ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ যা শার্লক হোমসের একটি আইকনিক সংলাপের ইঙ্গিত বহন করে।

    যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে সৃজিতের 'ম্যাচকাট' এবং শাহনাব আলমের 'ইনভিজিবল থ্রেড' প্রযোজনা সংস্থা। এই বিষয়ে সৃজিত জানান, শার্লক হোমসের কাছে তাকে যিনি পৌঁছে দিয়েছেন, সেই মহান সাহিত্যিককে নিয়ে গল্প বলার তাগিদ থেকেই তিনি এই ছবিটি নির্মাণ করছেন।

    নতুন এই ছবিতে আর্থার কোনান ডয়েলকে তার নিজের তৈরি করা রহস্যের জগতে নিজেই পর্দা উন্মোচন করতে দেখা যাবে। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট-এর হত্যা এবং সেই খুনের মিথ্যা অভিযোগে অস্কার স্লেটারের গ্রেফতার হওয়ার ঘটনা দিয়ে। এরপরের রহস্য কী? সেই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। বাকি সব চমক তিনি বড় পর্দার জন্যই তুলে রেখেছেন।

    প্রসঙ্গত, এর আগে সৃজিত শার্লক হোমসকে নিয়ে জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে 'শেখর হোমস' নামের একটি কাজ করেছিলেন, যা বিবিসি প্রযোজিত হিন্দি সিরিজ ছিল। সেখানে অভিনেতা কে কে মেনন এবং রণবীর শোরে অভিনয় করলেও পরে সৃজিত সরে যাওয়ায় সিরিজের শেষ ভাগ পরিচালনা করেন রোহন সিপ্পি।

    সৃজিতের এই আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে দারুণ আশাবাদী সহ-প্রযোজক শাহনাব আলম। তিনি বলেন, ‘সৃজিতের কাজের সঙ্গে তার পরিচয় আছে এবং তার প্রত্যাশা, এই ছবিটিও আন্তর্জাতিক মানের একটি কাজ হবে।’

    তবে সবচেয়ে বড় কৌতূহল ইংরেজি এই ছবিতে গোয়েন্দা এবং তার সাহিত্যিক সহকারীর ভূমিকায় কারা অভিনয় করছেন? এই বিষয়েও পরিচালক-প্রযোজক এখন মুখে কুলুপ এঁটেছেন। সৃজিতের নীতি, সব কিছুই 'ক্রমশ প্রকাশ্য'।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন