বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • জয়-মাহি-এর ১৪ বছরের সংসার শেষের পথে

    জয়-মাহি-এর ১৪ বছরের সংসার শেষের পথে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটাতে চলেছেন। ১৪ বছরের দীর্ঘ সংসার শেষ করে তারা বিচ্ছেদের পথে হাঁটছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জয়-মাহি। ক্যারিয়ারে কাজের পাশাপাশি সংসার সমান তালে সামলাচ্ছিলেন।

    এভাবেই কেটে যায় ৬ বছর। বিয়ের ৬ বছর পেরোনোর পর সন্তান না হওয়ায় এ তারকা দম্পতি রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন ২০১৭ সালে। সন্তান দত্তক নেয়ার ২ বছর পর ২০১৯ সালে তাদের সংসারে আলো করে আসে একমাত্র মেয়ে তারা।
     
    ২০২৪ সাল পর্যন্ত সুখের সংসারই ছিল এ তারকা দম্পতির। তবে গত বছরের জুন থেকে হঠাৎই পারিবারিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বন্ধ করে দেন এ দুই সেলিব্রেটি। সর্বশেষ এ তারকা দম্পতিকে এক সাথে দেখা যায় গত বছরের আগস্টে একমাত্র মেয়ে তারার জন্মদিনে।
     
    এর দুই মাস পরই আলাদা বসবাস করতে শুরু করেন জয়-মাহি। জানা যায়, বিশ্বাস ইস্যু তাদের সম্পর্ক ভাঙার মূল কারণ। দুইজনের পক্ষ থেকেই সম্পর্ক বাঁচানোর চেষ্টা ছিল তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি। যে কারণে চলতি বছরের জুলাইয়ে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন এ তারকা জুটি। 
     
    জয় ভানুশালী ও তার স্ত্রী মাহি ভিজ রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৫’ বিজয়ী। সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংয়ে কাজ করেছেন এ তারকা জুটি। 
     
    তবে ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন জয়। তার উল্লেখযোগ্য সিনেমা হলো ‘হেট স্টোরি ২’, ‘দেশি কাট্টে’, ‘এক পেহেলি লীলা’ ইত্যাদি। অন্যদিকে মাহি হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বালিকা বধূ’, ‘লাগি তুঝে লগন’র মতো দর্শকনন্দিত সিরিয়াল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন