বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আইটেম গানে পূজা হেগড়ে, পাবেন ৬ কোটি টাকা পারিশ্রমিক

    আইটেম গানে পূজা হেগড়ে, পাবেন ৬ কোটি টাকা পারিশ্রমিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনের সঙ্গে বড় বাজেটের নতুন সিনেমা ‘এএ২২×এ৬’-এর কাজ তুমুল গতিতে এগোচ্ছে। এবার সিনেমার হট আইটেম গানে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে।

    সূত্রের খবর, এই আইটেম গানের জন্য তিনি পাচ্ছেন ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯৫ লাখ টাকা)।

    সিয়াসাত ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, পূজা হেগড়ে এর আগে ‘ডিজে: ডাবাডা জগন্নাধাম’ এবং ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে কাজ করেছেন। দু’টি সিনেমাতেই তাদের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শকরা। দীর্ঘ পাঁচ বছর পর আবারও তাদের একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে, যা ভক্তদের মধ্যে তুমুল উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

    ‘এএ২২×এ৬’-এর বাজেট রাখা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১০০ কোটি টাকার বেশি)। এর মধ্যে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, আর ভিজ্যুয়াল ইফেক্টসে খরচ হবে ২৫০ কোটি রুপি। সিনেমায় আল্লু অর্জুন পাবেন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক ও ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক হিসেবে নেবেন ১০০ কোটি রুপি।

    গুঞ্জন রয়েছে, সিনেমায় আল্লু অর্জুনকে দেখা যাবে তিনটি প্রধান চরিত্রে। এছাড়া প্রধান ৬টি নারী চরিত্রের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুর। বাকি দুই চরিত্র কে করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন