বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বলিউডে টিকে থাকার জন্য ‘বোকা’ ভান, জানালেন জাহ্নবী কাপুর

    বলিউডে টিকে থাকার জন্য ‘বোকা’ ভান, জানালেন জাহ্নবী কাপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিল্মি পরিবার থেকে উঠে আসা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের জায়গা দ্রুতই তৈরি করে নিয়েছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে। কিন্তু এই শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে এবার বলিউডে টিকে থাকার প্রসঙ্গে মুখ খুললেন, যা নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

    সম্প্রতি জাহ্নবী কাপুর জানালেন, বলিউডে টিকে থাকতে অনেক সময় নিজেকে ‘বোকা’ ভাব দেখাতে হয়। তিনি বলেন, পুরুষ সহকর্মীদের মেল ইগো বোঝার চেষ্টা করা এবং নিজের ওপর অতিরিক্ত চাপ না দেওয়া—এটাই নিরাপদ উপায়।

    সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে, অভিনয় করতে এসে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, উত্তরে অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের ‘মেল ইগো’কে বুঝে চলতে হয়। আমি খুব ভালোভাবে সেটা বুঝেছি। আমি নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য সিংহভাগ সময়ই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না, যে কারণে বোকা হয়ে থাকার ভান করি। এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়।’

    জাহ্নবী বলেন, “একইসঙ্গে এতে কারও বিরাগভাজন হওয়ার মতো সমস্যাও হয় না। আমি প্রথমেই নিজে ঠিক কতটা পারফর্ম করতে পারব তা দেখাতে যাই না। আমি প্রথমেই বলে দিই ‘আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব’, এটাই নিরাপদ উপায় বলে আমার মনে হয়েছে।”

    জাহ্নবী আরও বলেন, ‘আমি জানি আমি এমন পরিবার থেকে বলিউডে অভিনয় করতে এসেছি যে আমার কাছে এরকম অনেক সুযোগ আছে যা অন্য অনেকের কাছেই নেই। কিন্তু সমস্ত সুযোগ থাকা সত্বেও মাথায় রাখা প্রয়োজন যে সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছুই মাথায় রাখতে হয়। কাউকে আঘাত না করে নিজেকে বাঁচিয়ে চলতে পারলেই সবটা ঠিক থাকবে।’


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন