বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রেড শাড়িতে ঝলমল করছেন মিমি চক্রবর্তী

    রেড শাড়িতে ঝলমল করছেন মিমি চক্রবর্তী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনয়ের পাশাপাশি লুক ও স্টাইলের কারণে বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। এবারও তার ব্যতিক্রম ঘটল না; এক গ্ল্যামারাস লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই নায়িকা।

    শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন মিমি। ছবিগুলোতে তিনি উজ্জ্বল রেড সিল্ক শাড়ি পরেই চোখ ধাঁধানো লুক পেশ করেছেন।

    সঙ্গে গলায় ও হাতে সোনার গয়না। খোলা চুল, হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় একের পর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে যেন ঐতিহ্য আর আভিজাত্য একসঙ্গেই ফুটে উঠল।

    পুরো এই ফটোসেশনের ক্যাপশনে মিমি দিয়েছেন শুধু নীল হৃদয়ের ইমোজি। কিন্তু মন্তব্যে ঝড় তুলেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘রেড কুইন!’, কেউ আবার বলছেন, ‘এই লুকটাই মিমির ট্রেডমার্ক।’

    উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে মিমির অভিনীত সিনেমা ‘রক্তবীজ ২’, যেখানে আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে দর্শকের মন জয় করেছেন তিনি। কাজের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন