বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মেয়ের ১৪তম জন্মদিনে ব্যতিক্রমী সাজে শাবনূর

    মেয়ের ১৪তম জন্মদিনে ব্যতিক্রমী সাজে শাবনূর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝে-মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা দেখে অনুরাগীরা মুগ্ধ।

    সম্প্রতি নিজের মেয়ের ১৪তম জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শাবনূর। সেই ছবিতে তাকে দেখা গেছে জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরে। মেয়ের জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাকে শাবনূর নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

    ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মেয়েকে ভালোবাসা জানিয়েছেন তিনি। তার ‘আদরের রাজকন্যা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।’

    এই চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।’ ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে শেষ করেছেন আবেগঘন বার্তাটি।

    এই পোস্টের কমেন্ট বক্সেও নেটিজেনরা শাবনূরের মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘শুভ জন্মদিন। আল্লাহ তাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুক, আমিন।’ আরেকজন লিখেছেন, ‘আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর।’


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন