বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • স্যালাইনের নল হাতে, চিত্রাঙ্গদা সিং হাসপাতালে ভর্তি

    স্যালাইনের নল হাতে, চিত্রাঙ্গদা সিং হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাতে স্যালাইনের নল, চোখ-মুখে অসুস্থতার ছাপ—হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এমন ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, “খুব শীঘ্রই খরগোশের মতো দৌড়াব, এমন আশাই করছি।”

    তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা প্রকাশ করেননি চিত্রাঙ্গদা। সম্প্রতি তিনি ব্যস্ত ছিলেন সালমান খানের ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার কাজ নিয়ে।

    ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে তাকে। ছবিতে বিভিন্ন লড়াইয়ের দৃশ্য রয়েছে। এমনকি লাদাখের এমন কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে যেগুলো খুবই দুর্গম। সেসব জায়গার তাপমাত্রাও খুব নিচের দিকে থাকে।

    তাই অনুরাগীরা ভাবছেন, হয়তো এই ছবির শুটিং করতে গিয়েই অসুস্থ হলেন চিত্রাঙ্গদা। যদিও তার সঠিক তথ্য এখনো মেলেনি।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন