বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কাশফুলের সৌন্দর্যে উজ্জ্বল ঢাকাই নায়িকা বুবলী

    কাশফুলের সৌন্দর্যে উজ্জ্বল ঢাকাই নায়িকা বুবলী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও ভক্তদের মন জয় করেছেন। কাশফুলের শুভ্রতার মাঝে ধারণ করা কিছু ছবি সম্প্রতি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। মুহূর্তের মধ্যেই এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

    ছবিগুলোতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসি মুখে কাশফুলের মাঠে দাঁড়িয়ে আছেন বুবলী। চোখে রোদচশমা, পরনে মানানসই পোশাক— সব মিলিয়ে যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছেন তিনি। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘ফুলেরা নীরব, তবুও তারা তাদের সৌন্দর্য, লাবণ্য আর মাধুর্যকে মেলে ধরে।’ 

    নায়িকার এই মনোমুগ্ধকর উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন অনুরাগীরাও। কমেন্ট বক্সে বুবলীর রূপের প্রশংসায় ভাসছেন ভক্তরা। একজন ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ, তুমি দেখতে এত মিষ্টি আর বার্বি পুতুলের মতো সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘কাশফুলের সৌন্দর্য দেখি।’

    উল্লেখ্য, সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা শবনম বুবলী বর্তমানে ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের একজন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত উপস্থিতি রাখছেন তিনি। তার প্রতিটি পোস্টই ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দেয়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন