বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দীপিকা-রণবীরের কন্যা দুয়া ধরা দিলো প্রকাশ্যে

    দীপিকা-রণবীরের কন্যা দুয়া ধরা দিলো প্রকাশ্যে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবশেষে অপেক্ষার অবসান ঘটল। দীপাবলির আবহে প্রথমবারের মতো কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

    দীপাবলির সাজে ধরা দিয়েছেন মা, বাবা ও কন্যা। ছোট্ট দুয়া মায়ের সঙ্গে রং মিলিয়ে লাল রঙের জমকালো চুড়িদার পরেছে, সাথে মানানসই সোনার গয়না। দীপিকার পরনেও একই রঙের পোশাক, ফলে মা ও মেয়ের মধ্যে সাদৃশ্য ফুটে উঠেছে। দুয়ার মাথায় দু’পাশে ছোট ঝুঁটি বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে, রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি।

    ছবিগুলোতে দেখা গেছে, কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে বাবা-মাকে। রণবীর ও দীপিকা দু’জনেই কন্যাকে আদরে ভরিয়ে রেখেছেন। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তারা লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।”

    ছবিগুলো প্রকাশের পর অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলছেন, দুয়া হুবহু দীপিকার মতো দেখতে; আবার কেউ বলছেন, মেয়ের মুখে রণবীরের ছাপ স্পষ্ট।

    পাঁচটি ছবির শেষটিতে দেখা গেছে—দীপিকার কোলে বসে জোড়হাতে ঈশ্বরের উদ্দেশে প্রার্থনা করছে ছোট্ট দুয়া।

    উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। একই বছরের দীপাবলিতে মেয়ের ছোট্ট পায়ের ছবি প্রকাশ করে নাম জানান ‘দুয়া’। সেই ধারাবাহিকতায় এ বছর দীপাবলির দিনেই কন্যার মুখ উন্মোচন করলেন দীপিকা ও রণবীর।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন