বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • একাধিক সন্তানের মা হতে চান পরিণীতি চোপড়া

    একাধিক সন্তানের মা হতে চান পরিণীতি চোপড়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবারের দীপাবলি উৎসব বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার জীবনে এনেছে এক বিশেষ আনন্দ। দীপাবলির ঠিক আগে পরিণীতি চোপড়া পুত্রসন্তানের মা হয়েছেন। ভবিষ্যতে আরও একাধিক সন্তানের পাশাপাশি শিশু দত্তক নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

    দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। গত শনিবারই স্ত্রীকে নিয়ে দিল্লি পৌঁছেছিলেন রাঘব চাড্ডা। এরপরের দিনই নতুন অতিথি তাঁদের ঘর আলোকিত করেছে।

    মা হওয়ার পরই পরিণীতির পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানেই পরিণীতি একাধিক সন্তানের মা হওয়ার পাশাপাশি শিশু দত্তক নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।

    ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি শিশু দত্তক নিতে চাই, এটা আমার অনেকদিনের ইচ্ছা। সেই সঙ্গে একাধিক সন্তানের জন্ম দিতে চাই।’ পরিণীতির এই মানবিক ইচ্ছাকে সম্মান জানিয়েছেন নেটিজেনরা।

    তবে মজার ব্যাপার হলো, পরিণীতি যা বলেন তা নাকি উল্টো ঘটে। একসময় এই অভিনেত্রীই জানিয়েছিলেন যে তিনি কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না। অথচ শেষমেশ জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নিয়েছেন। তাই অনেকেই এখন বলছেন, পরিণীতির একাধিক সন্তানের স্বপ্নও কি বাস্তবে রূপ নেবে?

    চলতি বছরের আগস্ট মাসেই ভক্তদের কাছে নতুন অতিথি আসার খবরটি ভাগ করে নিয়েছিলেন রাঘব-পরিণীতি দম্পতি। গর্ভাবস্থায় বিভিন্ন সুন্দর মুহূর্তও তারা অনুরাগীদের সঙ্গে নিয়মিত ভাগ করে নিতেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন