বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পরিবার নিয়ে ওমরাহের জন্য সৌদি আরব গেলেন পপি

    পরিবার নিয়ে ওমরাহের জন্য সৌদি আরব গেলেন পপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি করোনার পর থেকে মিডিয়া ও প্রেক্ষাগৃহের বাইরে ছিলেন। দীর্ঘ সময় আড়ালে থাকার পর গত ফেব্রুয়ারিতে তিনি জানান, ব্যবসায়ী আদনান উদ্দিন কামালের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তাদের সংসারে একটি পুত্র সন্তান আয়াত জন্ম নিয়েছে। বর্তমানে তিনি পুরোপুরি সংসার ও পরিবারকে সময় দিচ্ছেন।

    সম্প্রতি পপি পরিবারের সঙ্গে ওমরাহ হজের জন্য সৌদি আরব গেছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘আমরা পুরো পরিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

    অন্যদিকে, গেল শুক্রবার দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপির অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। প্রায় ছয় বছর পর প্রেক্ষাগৃহে পপির নতুন কোনো ছবি মুক্তি পেল। তবে সিনেমার প্রচারণায় কোথাও দেখা যায়নি তাকে। এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘দ্য ডিরেক্টর’।

    গত মাসে পপি জানিয়েছিলেন, তিনি প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফিরছেন। তবে তার আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাবে এবং তিনি এই সিনেমার প্রচারণায় অংশ নেবেন বলেও জানান। কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো প্রচারণায় অংশ নেননি।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন