বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সিরিয়াল কিলারের রূপে নতুন লুকে হাজির পাওলি দাম

    সিরিয়াল কিলারের রূপে নতুন লুকে হাজির পাওলি দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী পাওলি দাম। জি-ফাইভ বাংলার নতুন ওয়েব সিরিজ ‘গণশত্রু’-তে তিনি ‘ত্রৈলোক্য দেবী’ চরিত্রে দেখা যাবেন, যা ইতিমধ্যেই দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

    গত শনিবার প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার ও ফার্স্ট লুক। সেখানে গা ছমছমে পরিবেশে এক ভিন্ন রূপে দেখা গেছে পাওলিকে। তীক্ষ্ণ চাহনি ও রহস্যময় অভিব্যক্তিতে তিনি দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছেন।

    পরিচালক শমীক রায়চৌধুরীর এই ক্রাইম থ্রিলার সিরিজটি তৈরি হয়েছে মোট পাঁচটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে। এর একটি গল্প ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার ‘ত্রৈলোক্য দেবী’কে ঘিরে, যিনি সমাজের অবমাননার শিকার এক ব্রাহ্মণ বিধবা থেকে খুনিতে পরিণত হন। প্রিয়নাথ মুখার্জির লেখায় এই চরিত্রের ঐতিহাসিক উল্লেখও পাওয়া যায়।

    সিরিজে আরও দেখা যাবে কলকাতার কুখ্যাত অপরাধীদের গল্প। হুব্বা শ্যামল, সজল বারুই, রশিদ খান ও চেন ম্যানকে ঘিরে। এসব চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, আয়ুশ দাস, সুব্রত দত্ত ও দেবপ্রিয় মুখার্জি।

    জানা গেছে, গণশত্রু মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর জি-ফাইভ বাংলায়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন