বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অবশেষে বড় পর্দায় পপির বিদায় সিনেমা

    অবশেষে বড় পর্দায় পপির বিদায় সিনেমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ আজ শুক্রবার দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। এই সিনেমার মাধ্যমে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে শেষবারের মতো বড় পর্দায় দেখা যাবে।

    সিনেমাটির কাজ শেষ করার পর থেকেই অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন পপি। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর তার খোঁজ মিললেও, অভিনয়ে আর ফেরার ইচ্ছা নেই বলে স্পষ্ট জানান তিনি। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’-ই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা।

    সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পপি ও আমিন খান। আরও অভিনয় করেছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী, সাগর সিদ্দিকীসহ অনেকে।

    পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।

    সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন। আজ ১৭ অক্টোবর দেশব্যাপী ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাচ্ছে।

    আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় মুক্তিপ্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাটাক’ প্রদর্শিত হবে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে। এর মধ্যে রয়েছে লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল) ও মাধবী (মধুপুর)।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন