বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ২৭ বছর পূর্তি, করণের সোশ্যাল পোস্টে বাদ সালমান খান

    ২৭ বছর পূর্তি, করণের সোশ্যাল পোস্টে বাদ সালমান খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহরের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী রোমান্টিক ড্রামা ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মাধ্যমে। সেই সিনেমার ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে করণ সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

    বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা সেই স্মৃতিচারণমূলক ছবিগুলোতে শাহরুখ খান, কাজল, রানি মুখার্জি, অনুপম খের, রীমা লাগু, অর্চনা পুরন সিংসহ কলাকুশলীদের দেখা গেছে। পরিচালক নিজের, প্রয়াত বাবা যশ জোহর এবং কোরিওগ্রাফার ফারাহ খানের ছবিও শেয়ার করেছেন।

    করণ ক্যাপশনে লেখেন, ২৭ বছর! আমাদের #KuchKuchHotaHai সেট থেকে কিছু সুন্দর এবং স্পষ্ট স্মৃতি…। ভালোবাসা, অত্যধিক হাসি এবং আনন্দে ভরা একটি সেট। এ সিনেমাটিকে আপনারা যে ভালোবাসা দিয়ে চলেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। এটা আমার কাছে সবকিছু! @dharmamovies।

    যদিও করণের এই আবেগঘন পোস্ট প্রশংসা পেয়েছে সহকর্মী ও তারকাদের কাছ থেকে, তাতে সালমান খানের (আমান চরিত্রে) কোনো ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তার অনুরাগীরা।

    একজন ভক্ত লেখেন, আপনার পোস্টে আমানের ছবি কোথায়? আজ পর্যন্ত এটাই সেরা ক্যামিও।

    আরেকজন মন্তব্য করেন, @beingsalmankhan-এর কোনো ফোটো নেই। অথচ তিনি ছিলেন সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর একটি।

    আরেকজন লেখেন, এই চরিত্রটির জন্য কেউ রাজি হচ্ছিল না। তখন সালমান পাশে দাঁড়ান করণের। অথচ এখন করণের এতটা অকৃতজ্ঞতা! সালমান না থাকলে এই সিনেমাটিই হতো না। শুধু সাক্ষাৎকারে বড় বড় কথা বললেই হয় না।

    জানা যায়, করণ জোহরের স্বীকারোক্তিতেই, ‘আমান’ চরিত্রে অভিনয় করতে বলিউডের কেউ রাজি হচ্ছিল না, কারণ সেটি একটি ক্যামিও চরিত্র ছিল। এমন সময় সালমান খান করণের পাশে দাঁড়িয়ে চরিত্রটি করতে সম্মত হন এবং দর্শকমনে চিরস্থায়ী ছাপ রেখে যান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন