বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শ্রাবন্তী মুখ খুললেন ইনজেকশন নিয়ে ভয়ের কথা

    শ্রাবন্তী মুখ খুললেন ইনজেকশন নিয়ে ভয়ের কথা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি এক পডকাস্টে নিজের রূপ ও সৌন্দর্য সম্পর্কে নানান জল্পনা নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন ধরেই নেটমাধ্যমে অভিনেত্রীর পরিবর্তিত লুক নিয়ে আলোচনা চলছিল। এসব প্রসঙ্গে এবার নিজেই সরাসরি মন্তব্য করলেন তিনি।

     পডকাস্টে উপস্থাপকের প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে, আমি সেইভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে-কমে। তাছাড়া মুখটা একই থাকবে। আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি।

    নিজের পরিবর্তন না আসা প্রসঙ্গে অকপট এই অভিনেত্রী আরও বলেন, তো আমি কীভাবে পরিবর্তন করব।

    সৌন্দর্য বাড়াতে বোটক্সের সাহায্য নেওয়ার বিষয়ে উপস্থাপক প্রশ্ন করলে শ্রাবন্তী জানান, ইনজেকশনে তার ভীষণ ভয়। যদিও ভবিষ্যতের জন্য সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেন, খুব ভয় লাগে ইনজেকশন, ফিউচারে দেখব একবার ট্রাই করে, কিন্তু এখন অবধি করিনি।

    এই মন্তব্যের পর শ্রাবন্তী চ্যাটার্জির ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে ব্যক্তিগত জীবন ও কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন