শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • চীন-বাংলাদেশ নাট্য উৎসবের পর্দা উঠল না

    চীন-বাংলাদেশ নাট্য উৎসবের পর্দা উঠল না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হওয়ার কথা ছিল ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’। তবে হঠাৎ করেই শিল্পকলা একাডেমি উৎসবটি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‌‘অনিবার্য কারণবশতঃ আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চীন দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’টি স্থগিত করা হয়েছে।

    সবশেষে বলা হয়, পরবর্তীতে এই উৎসবের সময়সূচি আবারও জানানো হবে।

    এর আগে, বুধবার (১৭ পেস্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একদিনের এই নাট্য উৎসব সম্পর্কে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছিল, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে।

    আরও জানানো হয়েছিল, এই নাট্য উৎসবে দুই দেশের (বাংলাদেশ ও চীন) বিশেষ পরিবেশনা ও নাটক প্রদর্শিত হবে। প্রথমে চীনের কোয়ানঝো থেকে আসা একটি বিশেষ পারফর্মিং আর্ট গ্রুপ ৪০ মিনিটের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে উৎসবের উদ্বোধন করবে। এরপর প্রখ্যাত চায়নিজ লেখক লু স্যুনের বিখ্যাত রচনা ‘দ্য ওয়াইজ ম্যান, দ্য ফুল অ্যান্ড দ্য স্লেভ’-এর নাট্য রূপান্তর উপস্থাপন করবে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র।

    অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং এবং চীন ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই এবার উৎসবটি স্থগিত করা হয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন