শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • নাতনীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদীকে হত্যা

    নাতনীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় দাদীকে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের চিতলমারীতে নাতনীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বৃদ্ধা দাদী আলেয়া বেগম (৮০) কে হত্যা করা হয়েছে। 

    বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার উমজুড়ি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহত আলেয়া বেগম ওই গ্রামের মৃত সুলতান হাওলাদারের স্ত্রী।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওসার ভাবনা   (২৮) ও আনসার ভাবনা (২২) নামের দুই যুবককে আটক করেছেন। কাওসার ও আনসার একই গ্রামের আসমত বাবনার ছেলে।

    নিহত আলেয়া বেগমের ছেলে ভ্যান চালক ফেরদাউস হাওলাদার জানান, তার দুটি ছেলে ও চারটি মেয়ে।প্রতিবেশী যুবক কাওসার বাবনা প্রায়ই তার মেয়েদের যৌন হয়রানি করত। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে টিউবয়েলে পানি আনতে যায়। এ সময় কাওসার ভাবনা শিশুটিকে জড়িয়ে ধরে। 

    শিশুটি কাঁদতে কাঁদতে বিষয়টি তার মাকে জানালে আলেয়া বেগম নাতনীকে যৌন হয়রানির প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হযে আনসার ও কাওসার বাবনা ইট ও পুতা দিয়ে তার মা আলেয়া বেগমের মাথায় আঘাত করে। ঘটনাস্থলে তার মায়ের মৃত্যু হয়।

    হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে তিনি নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

    ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে কাওসার ভাবনা ও আনসার ভাবনা নামের দুই ভাইকে আটক করা হয়েছে। নিহত আলেয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন