শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • শরণখোলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত

    শরণখোলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের শরণখোলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেলে দিবসটি উপলক্ষ্যে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা প্রেসক্লাব সভাপতি শেখ মোহাম্মদ আলী। এনজিও রুপান্তর ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম শরণখোলা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন লিটন। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সাবেরা ঝর্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আসমা আক্তার ও নবী হোসেন প্রমূখ।

    বাংলাদেশ হেলথ ওয়াচের অর্থায়নে বিশ্ব জনসংখ্যা দিবসের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে একটি র‌্যালী উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন