রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ অভিযান অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে আট কর্মকর্তার রদবদল ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না চুরি
  • বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি

    বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণসহ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

    শুক্রবার (২৭ নভেম্বর) বার্লিনে জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহের কথা জানান মাইকেল শুমান।

    বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান শামা ওবায়েদ। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানো, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং অর্থনৈতিক সহযোগিতার অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।

    শামা ওবায়েদ জ্বালানি নিরাপত্তা, বাংলাদেশের জনমিতিক সুবিধা, অভিবাসন ও কর্মী চলাচল এবং ভিসা প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন। এ ছাড়া বাংলাদেশের আর্থসামাজিক ও মানবসম্পদ উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জার্মান প্রতিনিধিকে অবহিত করেন তিনি।

    বৈঠকে নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি, মেয়েদের শিক্ষা, জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিয়েও আলোচনা হয়।

    বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা। পাশাপাশি অভিবাসন ও কর্মী চলাচলে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

    পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে জার্মান পক্ষ।

    বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জার্মান প্রতিনিধিরা। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিয়েও আলোচনা হয়।

    রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তাঁদের নিজ দেশে ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক সমর্থন জোরদারের ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন