রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ অভিযান অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে আট কর্মকর্তার রদবদল ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না চুরি
  • সংবিধান নিয়ে আদালত-সংসদের লুকোচুরি চায় না জামায়াত: শফিকুর রহমান

    সংবিধান নিয়ে আদালত-সংসদের লুকোচুরি চায় না জামায়াত: শফিকুর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের পথে না গিয়ে ওই রায় অনুযায়ী সংস্কার করতে হবে। এ দাবি আদায়ের আন্দোলন থেকে জামায়াত কোনো অবস্থাতেই সরে আসবে না।

    শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে অবহেলা করা হলে পুরোনো ফ্যাসিস্টদের আবারও ফিরে আসার সুযোগ তৈরি হবে।

    বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দলটি অতীতের রাজনীতিতে আর ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা আগের মতো দলীয়করণের পথে হাঁটছে। দলীয়করণের প্রভাব শিক্ষাব্যবস্থায় পড়লে একটি জাতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, একসময় মজলুম হিসেবে পরিচিত একটি দল গণ-অভ্যুত্থানের পর নিজেদের চরিত্র বদলে ফেলেছে। এ কারণে জনগণ দলটির ওপর আগের মতো আস্থা রাখতে পারছে না।

    সরকারপ্রধানের জাতীয় ঐক্যের আহ্ব প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, গণ-অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে।

    দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

    প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের বন্ধু হিসেবে দেখতে চায়। তবে পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।

    আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতের বিভেদ পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বানও জানান জামায়াত আমির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন