শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
  • ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাব হবে বাংলাদেশ

    ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাব হবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। ২০৩৪ সালের মধ্যে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

    শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হলে চলবে না, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনেও সক্ষমতা অর্জন করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে যেন কোনো উদ্ভাবনী উদ্যোগ থেমে না যায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।

    তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তিই বিশ্বকে এগিয়ে নেবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। এ সময় নতুন প্রজন্মকে সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন