রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউক্রেন যুদ্ধের প্রভাবে কৃষ্ণ সাগরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু পোশাকশ্রমিকদের অসন্তোষ: সফর বাতিল শ্রমমন্ত্রীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষ, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক শ্রমিক অসন্তোষ সামাল দিতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, গঠিত মজুরি বোর্ড এইচএসসিতে শূন্য পাস করা ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ গোপালগঞ্জে আলিম মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে বড় অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২৯ জন পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানার শপথ গ্রহণ এপিএলের প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের ১০ ক্রিকেটার তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার ৭ দিনের রিমান্ড আবেদন
  • পোশাকশ্রমিকদের অসন্তোষ: সফর বাতিল শ্রমমন্ত্রীর

    পোশাকশ্রমিকদের অসন্তোষ: সফর বাতিল শ্রমমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভ ও অসন্তোষ মোকাবিলায় জরুরি তৎপরতা শুরু করেছে সরকার। পরিস্থিতি সামাল দিতে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

    মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়েছে। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পাশাপাশি উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন। মাগরিবের নামাজের পর বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্র জানায়, রোববার দুপুর ১টার দিকে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

    এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনায় মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয় সরকার। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত বোর্ডের বৈঠক আয়োজন করে মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করা হবে।

    সচিবালয়ে বোর্ড গঠনের ঘোষণা দিয়ে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের অন্যতম দাবি ছিল মজুরি বোর্ড গঠন। সরকার সেই দাবি অনুযায়ী বোর্ড গঠন করেছে। এখন শ্রমিকেরা সড়ক ছেড়ে কারখানায় কাজে ফিরবেন বলে আশা করছেন তিনি।

    শ্রমিকদের আন্দোলন ও বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণার বিষয়ে মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এরপরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অথচ শ্রমিক নেতাদের সঙ্গে নিয়েই বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

    শ্রমিক অসন্তোষের পেছনে কয়েকটি রাজনৈতিক সংগঠনের পরিকল্পিত ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন শ্রমমন্ত্রী। তাঁর দাবি, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।

    ডিসেম্বরকে সামনে রেখে শ্রমিকদের মধ্যে অসন্তোষ উসকে দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি পরিষ্কার। একটি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদককে শ্রমিকদের আন্দোলনে অংশ নিতে দেখা গেছে।

    এদিকে মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি স্বাধীন সদস্যদের সঙ্গে আলোচনা করে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বোর্ডের প্রথম বৈঠকের তারিখ এবং নতুন মজুরি কাঠামো ঘোষণার সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন