রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানার শপথ গ্রহণ এপিএলের প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের ১০ ক্রিকেটার তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার ৭ দিনের রিমান্ড আবেদন রোহিঙ্গা প্রত্যাবাসন ও সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ১ হাজার ২৫৪ ট্রেনের লাইভ অবস্থান জানাবে দেশীয় তরুণের তৈরি ‘বিডি ট্রেন ট্র্যাকিং’ অ্যাপ ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে প্রতিফলিত হওয়া চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন এলডিসি উত্তরণে তিন বছরের ছাড়, ব্যতিক্রমী সংস্কার না হলে ক্ষুণ্ন হবে দেশের ভাবমূর্তি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন করল সরকার
  • ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন

    ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

    রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ নম্বর এলাকায় এসব ঘটনা ঘটে।

    সকাল থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

    সংঘর্ষের একপর্যায়ে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। পরে জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

    পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাঁদেরও ধাওয়া দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, খবর পেয়ে পল্লবী স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন