রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২৯ জন পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানার শপথ গ্রহণ এপিএলের প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের ১০ ক্রিকেটার তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার ৭ দিনের রিমান্ড আবেদন রোহিঙ্গা প্রত্যাবাসন ও সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ১ হাজার ২৫৪ ট্রেনের লাইভ অবস্থান জানাবে দেশীয় তরুণের তৈরি ‘বিডি ট্রেন ট্র্যাকিং’ অ্যাপ ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে প্রতিফলিত হওয়া চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন এলডিসি উত্তরণে তিন বছরের ছাড়, ব্যতিক্রমী সংস্কার না হলে ক্ষুণ্ন হবে দেশের ভাবমূর্তি
  • হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ১ হাজার ২৫৪

    হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ১ হাজার ২৫৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে।

    রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।

    একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১৭ জন। বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৪ জন, বরিশালে ১২৯ জন, সিলেটে ১২৬ জন, ময়মনসিংহে ৮৯ জন, খুলনায় ৮৯ জন, রাজশাহীতে ৪১ জন এবং রংপুরে ৫১ জন ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।

    এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৯৩৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন