রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানার শপথ গ্রহণ এপিএলের প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের ১০ ক্রিকেটার তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার ৭ দিনের রিমান্ড আবেদন রোহিঙ্গা প্রত্যাবাসন ও সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ১ হাজার ২৫৪ ট্রেনের লাইভ অবস্থান জানাবে দেশীয় তরুণের তৈরি ‘বিডি ট্রেন ট্র্যাকিং’ অ্যাপ ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে প্রতিফলিত হওয়া চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন এলডিসি উত্তরণে তিন বছরের ছাড়, ব্যতিক্রমী সংস্কার না হলে ক্ষুণ্ন হবে দেশের ভাবমূর্তি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন করল সরকার
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে প্রতিফলিত হওয়া চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে প্রতিফলিত হওয়া চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তার প্রভাব যেন কোনোভাবেই কর্মজীবনে না পড়ে—এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএসের পুলিশ ও আনসার ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের পরিচিতি ও ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসের সদস্য হিসেবে তাঁদের প্রধান দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার উপযোগী পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের দায়িত্ব পালনের ওপর নির্ভর করে।

    কর্মজীবনে শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সার্ভিস রুলস মেনে চলতে হবে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও আনসার ক্যাডারের কর্মকর্তাদের কাজ অন্য ক্যাডারের তুলনায় ভিন্ন। তাঁদের অনেক সময় সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হয়। এসব ক্ষেত্রে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বুদ্ধিমত্তা, পেশাদারত্ব এবং উপস্থিত বুদ্ধি জরুরি।

    আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা দেখানোর আহ্বান জানিয়ে তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার নির্দেশ দেন। একই সঙ্গে কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না বলে নবীন কর্মকর্তাদের সতর্ক করেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

    অনুষ্ঠানে জানানো হয়, ৪৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন