রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নিজের সুবিধামতো আইন করে স্বৈরশাসক টিকতে পারেনি: মঞ্জু শিক্ষার মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি ও ক্যাপাসিটি চার্জের হিসাব চায় সংসদীয় কমিটি হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘সোলার ব্যবহারে বিদ্যুৎ খরচ ও আমদানি ব্যয় কমবে’: অর্থমন্ত্রী যান্ত্রিক ত্রুটিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ দিল্লিতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর দিল্লিতে পদযাত্রার পর সভানেত্রী নেহা বোরা আটক
  • ভারতে বিক্ষোভে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক

    ভারতে বিক্ষোভে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ও অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। পুলিশের নির্দেশনা অমান্য করার অভিযোগে শনিবার (১০ অক্টোবর) হরিয়ানার গুরুগ্রাম থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

    প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ধ্রুব রাঠি। ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই কর্মসূচির আয়োজন করে।

    বিক্ষোভ শুরুর আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসায় যায় পুলিশের একটি দল। এ সময় তাঁকে দিল্লির কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ওই নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে পুলিশ তাঁকে আটক করে হেফাজতে নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বিক্ষোভ ঘিরে সরকারের নেওয়া কঠোর নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন বিধিনিষেধের সমালোচনা করেছিলেন ধ্রুব রাঠি। দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপের বিষয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান তিনি। চলমান পরিস্থিতিকে প্রায় ‘লকডাউন’-এর সঙ্গে তুলনা করেন এই ইউটিউবার।

    ভারতে নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দেওয়া হয়।

    তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়ে গুরুগ্রাম পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ