বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • ভারতীয় খেলোয়াড়দের ক্ষমা চাওয়ার শর্ত, ডব্লিউসিএল ছাড়ল পাকিস্তান

    ভারতীয় খেলোয়াড়দের ক্ষমা চাওয়ার শর্ত, ডব্লিউসিএল ছাড়ল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় দলের খেলোয়াড়দের লিখিত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান। সেই দাবি প্রত্যাখ্যানের পর চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) এবারের আসর থেকে পাকিস্তান চ্যাম্পিয়নস সরে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত আসরে পাহেলগামে হামলার পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় দল। ফলে দুই দলের গ্রুপ পর্বের ম্যাচটি বাতিল হয়ে যায়।

    এরপর সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেনি ভারত। এতে ওয়াকওভার পেয়ে ফাইনালে উঠে যায় পাকিস্তান চ্যাম্পিয়নস।

    এনডিটিভির সূত্রের বরাতে জানা যায়, শুরুতে অনাগ্রহী থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার পাকিস্তানি খেলোয়াড়দের ডব্লিউসিএলে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিতে রাজি হয়েছিল। তবে শর্ত হিসেবে গত আসরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য ভারতীয় খেলোয়াড়দের লিখিত ক্ষমা চাওয়ার দাবি জানায় পিসিবি।

    তবে টুর্নামেন্টের আয়োজকেরা সেই দাবি মেনে নেননি। ভারতীয় খেলোয়াড়েরা এবারের আসরে অংশ না নিলে আয়োজকদের কোনো আপত্তি থাকবে না—এমন নিশ্চয়তাও চেয়েছিল পাকিস্তান।

    শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় পাকিস্তান চ্যাম্পিয়নস। ডব্লিউসিএলের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে পাকিস্তান চ্যাম্পিয়নস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে।

    গত বছর পাহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। ওই পরিস্থিতিতে জনমতের বিষয়টি বিবেচনায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় লেজেন্ডস দলের খেলোয়াড়েরা।

    ২০২৫ সালের ডব্লিউসিএলে ভারত চ্যাম্পিয়নস ও পাকিস্তান চ্যাম্পিয়নসের সেমিফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দল ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানালে পাকিস্তান ওয়াকওভার পেয়ে ফাইনালে চলে যায়।

    ভারতীয় দলে সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, পীযূষ চাওলা, ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পার মতো খেলোয়াড়েরা ছিলেন। ওই আসরে গ্রুপ পর্বেও দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। ভারতীয় দল খেলতে অস্বীকৃতি জানানোয় সেই ম্যাচও বাতিল হয়ে যায়।

    ফলে একই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুই দফায় মাঠে নামেনি ভারতীয় দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন