বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর পাকিস্তান ক্রিকেটে ফিরলেন শন টেইট

    বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর পাকিস্তান ক্রিকেটে ফিরলেন শন টেইট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইটকে আবারও দলে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক অস্ট্রেলিয়ান পেসারকে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    অস্ট্রেলিয়ার সাবেক পেসার অ্যাশলি নফকের স্থলাভিষিক্ত হয়েছেন টেইট। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণার সময় তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করে পিসিবি।

    এর আগে ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পাকিস্তান সফরের আগে দেশটির জাতীয় দলের পূর্ণকালীন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঘরের মাঠের সিরিজে দায়িত্ব পালন করেন তিনি।

    এরপর ২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেইটকে জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়। এক বছরের দায়িত্ব শেষে ২০২৬ সালের জুনে বাংলাদেশ দলের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়।

    পাকিস্তানের পেস আক্রমণ সম্পর্কে টেইটের পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান দলের বেশ কয়েকজন পেসারের সঙ্গে তাঁর পরিচিতিকে নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। পিসিবি তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে চায়।

    অস্ট্রেলিয়ার হয়ে টেইট তিনটি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর গতিময় বোলিংয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

    বাংলাদেশের দায়িত্বে থাকাকালে তিন সংস্করণে সারা বছর পূর্ণকালীন কোচ হিসেবে কাজের চাপ নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন টেইট। দায়িত্ব ছাড়ার সময় তিনি বলেছিলেন, “সারা বছর লাল বল ও সাদা বলের ক্রিকেটে পূর্ণকালীন দায়িত্ব পালন করা, আমার জন্য ১২ মাসই যথেষ্ট ছিল। এখন সময় এসেছে একটু পিছিয়ে এসে পরিবারকে আরও কিছুটা সময় দেওয়ার।”

    পাকিস্তানের সামনে এখন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। এরপর ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ রয়েছে। এসব আন্তর্জাতিক ব্যস্ততার আগে দলের পেস বোলিং বিভাগকে প্রস্তুত করতে টেইটের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পিসিবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন