বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

    পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল সাদিয়া ইসলামের দল। মঙ্গলবার তৃতীয় ম্যাচে আবারও পাকিস্তানকে হারিয়ে ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে তারা।

    ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানেই থামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

    ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানেই দুই উইকেট হারায় তারা। এরপর অচেনা ১৭, নিশি ২০ ও অধিনায়ক সাদিয়া ইসলামের ২৪ রানের পর সাদিয়া আক্তারের অপরাজিত ৩৩ এবং ফারজানার অপরাজিত ২৮ রানে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

    পাকিস্তানের হয়ে রোজিনা ও মাহাম দুটি করে এবং সাহার বানু একটি উইকেট নেন।

    রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল দারুণ। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে নেয় স্বাগতিকরা। উদ্বোধনী জুটি ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের দিকে নিয়ে যাচ্ছিল। রাভাইল ফারহান ২৯ বলে ৩২ এবং কোমল খান ২৯ বলে ৩৬ রান করেন।

    তবে দলীয় ৬৯ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই ছন্দ হারায় পাকিস্তান। ৭০ ও ৭১ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় তারা। এরপর মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

    শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২টি এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

    এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সম্ভাবনা আরও শক্ত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন