মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার

    ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের নেতৃত্বে আসছে পরিবর্তন। এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান তিনি। তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব চালিয়ে যাবেন এই তারকা ক্রিকেটার।

    ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন নিগার। মঙ্গলবার জাপান থেকে চিঠির মাধ্যমে বোর্ডকে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানান তিনি। বিসিবি সভাপতি তামিম ইকবালও তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানা গেছে।

    ২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে এই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন নিগার। তার অধিনায়কত্বে বাংলাদেশের অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

    সেই আসরে স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। দলের অধিনায়ক হিসেবে নিগার সেই ম্যাচে ব্যাটিং ও উইকেটকিপিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।

    এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও দলের পারফরম্যান্স ছিল মিশ্র। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুটিতে। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে নিগারের ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হয়।

    এ অবস্থায় নেতৃত্বের চাপ কিছুটা কমিয়ে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার। এশিয়ান গেমসের পর থেকেই টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ নারী দল।

    তবে ওয়ানডে সংস্করণে নেতৃত্ব ছাড়ছেন না নিগার। এই সংস্করণে বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন