মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুত ইসি, ভোট ২০ আগস্ট ‘যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান জিতেছে’, দাবি আরাঘচির মার্জিন ঋণে নতুন নিয়ম, গেজেট প্রকাশ করে বিধিমালা কার্যকর করল বিএসইসি স্থানীয় সরকার নির্বাচন: সিইসির সঙ্গে আইজিপির গুরুত্বপূর্ণ বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন নাকচ, ৭০ অনুচ্ছেদ নিয়েও রিট খারিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, আইন ভাঙলেই জরিমানা ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সতর্ক করল আইসিডিডিআর,বি বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ মাদকের গডফাদারদের ধরতে অভিযান জোরদার: কোস্ট গার্ড মহাপরিচালক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টিকিট শেষ অস্ট্রেলিয়ায়
  • সবার অংশগ্রহণে দেশের অগ্রগতি নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

    সবার অংশগ্রহণে দেশের অগ্রগতি নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে যার যে দায়িত্ব, তা যথাযথভাবে পালন করা হলে দেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

    মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

    প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। এ জন্য অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে। তবে জনগণের প্রয়োজন ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট খাতে প্রয়োজন অনুযায়ী ব্যয় করা হবে।

    তিনি বলেন, ‘যার যা কাজ, সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’

    সরকারের বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীলতা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

    রাজস্ব প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও দক্ষতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানান তারেক রহমান।

    তিনি বলেন, সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চায় সরকার। একই সঙ্গে দায়িত্ব পালনে কোনো কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডের বিষয় এলে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

    প্রধানমন্ত্রী বলেন, দক্ষ ও সৎ কর্মকর্তাদের কাজে উৎসাহিত করা হলে রাজস্ব ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

    জাতীয় রাজস্ব সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

    সম্মেলনে দেশের রাজস্ব ব্যবস্থাপনা, আয় বাড়ানো, ব্যয় ব্যবস্থাপনা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন