মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুত ইসি, ভোট ২০ আগস্ট ‘যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান জিতেছে’, দাবি আরাঘচির মার্জিন ঋণে নতুন নিয়ম, গেজেট প্রকাশ করে বিধিমালা কার্যকর করল বিএসইসি স্থানীয় সরকার নির্বাচন: সিইসির সঙ্গে আইজিপির গুরুত্বপূর্ণ বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন নাকচ, ৭০ অনুচ্ছেদ নিয়েও রিট খারিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, আইন ভাঙলেই জরিমানা ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সতর্ক করল আইসিডিডিআর,বি বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ মাদকের গডফাদারদের ধরতে অভিযান জোরদার: কোস্ট গার্ড মহাপরিচালক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টিকিট শেষ অস্ট্রেলিয়ায়
  • প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর

    প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরব সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

    সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

    সৌদি আরবের এই আমন্ত্রণের মধ্য দিয়ে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ আরও জোরদারের সুযোগ তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সৌদি সফরের তারিখ বা সফরসূচি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

    এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে তিনি অংশ নেবেন, নাকি আলাদাভাবে দ্বিপক্ষীয় সফর করবেন—তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

    প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানান, সফরটি বাস্তবায়নে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা চললেও সাম্প্রতিক কিছু ঘটনায় সেই প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি বাংলাদেশ ভারতের কাছে তুলে ধরেছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধও জানানো হয়েছে।

    এ অবস্থায় সৌদি আরবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া আমন্ত্রণকে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন