বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ঢাকার বাতাস আজ সহনীয়, সবচেয়ে দূষিত কাম্পালা

    ঢাকার বাতাস আজ সহনীয়, সবচেয়ে দূষিত কাম্পালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচক (AQI) অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার স্কোর ছিল ৯০, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে পড়ে।

    সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার-এর তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির AQI স্কোর ১৫৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বায়ুমান নির্দেশ করে।

    দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা (AQI ১৫৮), তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (AQI ১৫৭), চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর (AQI ১৫৬) এবং পঞ্চম স্থানে ভারতের নয়াদিল্লি (AQI ১৩৭)।

    আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ