বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সরকারি আমন্ত্রণে তুরস্ক সফরে গেছেন সেনাবাহিনী প্রধান

সরকারি আমন্ত্রণে তুরস্ক সফরে গেছেন সেনাবাহিনী প্রধান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার (১৯ জুলাই) তুরস্ক সরকারের আমন্ত্রণে তিনি এই সফরে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে অবহিত হবেন।

এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

আইএসপিআর জানায়, এ সফরের মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক অংশীদারত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন