বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নই সরকারের লক্ষ্য: প্রেস সচিব

৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নই সরকারের লক্ষ্য: প্রেস সচিব
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বর্তমান বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সালেহ শিবলী বলেন, সরকার জনগণের কাছে তার কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরতে চায়। তথ্যের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ের তথ্য কর্মকর্তাদের আরও কার্যকর ও ক্ষমতাসম্পন্ন করার কাজ চলছে।

তিনি বলেন, অতীতে উন্নয়নের যে প্রচার করা হয়েছে, তার বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন রয়েছে। ফ্যাসিস্ট শাসনামলে বিভিন্ন ক্ষেত্রে অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব আরও বলেন, সামাজিক ও মূল্যবোধের ক্ষেত্রেও নানা অবক্ষয় তৈরি হয়েছে, যা দেশের অনেক অর্জনকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি জানান, বর্তমান সরকার ঘোষিত কর্মসূচি ও প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারের নেওয়া উদ্যোগগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন