বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মানি লন্ডারিং মামলায় গ্রেফতার রামমূর্তি নির্মাণে আলোচিত তরণী দাস

মানি লন্ডারিং মামলায় গ্রেফতার রামমূর্তি নির্মাণে আলোচিত তরণী দাস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ উদ্যোগের কারণে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (১২ জুলাই) রাতে রাজধানীর উত্তরা-পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মানি লন্ডারিং মামলায় তাকে গাইবান্ধার পলাশবাড়ী মন্দির এলাকা থেকে আটক করা হয়।

সোমবার (১৩ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে ২০২২ সালে প্রতারণার একটি মামলায়ও তরণী দাস গ্রেফতার হয়েছিলেন।

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। পরে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় সম্প্রীতির বিষয় বিবেচনায় নিয়ে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে।

তৎকালীন বিজ্ঞপ্তিতে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে মতভেদ ও বিতর্ক সৃষ্টি হওয়ায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। তারা আরও দাবি করে, প্রশাসন বা কোনো রাজনৈতিক পক্ষের চাপে নয়, বরং স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন