বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন মনিটরিং চালুর নির্দেশ

স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন মনিটরিং চালুর নির্দেশ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে আইপি-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের নির্ধারিত গুগল ফর্মে সিসিটিভি ক্যামেরা ও মনিটরিং ব্যবস্থা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সুষ্ঠুভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে জরুরি ভিত্তিতে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ কার্যক্রম বাস্তবায়নের জন্য অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।

মাউশি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে অধিদপ্তর।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন