বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

ডিএমপির বিশেষ অভিযানে একদিনে আটক ২৯৬ জন

ডিএমপির বিশেষ অভিযানে একদিনে আটক ২৯৬ জন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ২১ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৫৪ জন, মিরপুরে ৪১ জন, গুলশানে ২১ জন, উত্তরায় ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৭ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি সিএনজি, একটি জিপ, ১৩টি মোবাইল ফোন, একটি ছুরি, দুটি অ্যান্টিকাটার, একটি চাবি, একটি ককটেল এবং পেট্রোলভর্তি সাতটি প্লাস্টিকের বোতল উদ্ধার করে।

ডিএমপির ভাষ্য, রাজধানীর বিভিন্ন থানার আওতায় পরিচালিত এসব অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন