বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • পরিবেশ দূষণ কমাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    পরিবেশ দূষণ কমাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের আন্তর্জাতিক মূল্যায়নকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রাজধানীকে আরও বাসযোগ্য করে তুলতে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

    বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

    প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ রোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি উল্লেখ করেন, পরিবেশ বিষয়ে এখনও অনেক মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। তাই যারা সচেতন, তাদের উচিত অন্যদেরও এ বিষয়ে উদ্বুদ্ধ করা।

    তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। সামর্থ্য অনুযায়ী প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

    সম্প্রতি প্রকাশিত ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (EIU) লাইভেবিলিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের কম বসবাসযোগ্য ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। আগের বছরের মতো এবারও একই অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ