বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দেশে মসজিদ সাড়ে ৩ লাখ, সংখ্যায় শীর্ষে ঢাকা বিভাগ

দেশে মসজিদ সাড়ে ৩ লাখ, সংখ্যায় শীর্ষে ঢাকা বিভাগ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম রয়েছে সিলেট বিভাগে।

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে দেশের মসজিদের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে রয়েছে ৭১ হাজার ৫৯৬টি মসজিদ। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি। এছাড়া রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুরে ৪৫ হাজার ৭৯২টি, বরিশালে ৩৫ হাজার ৬৯১টি, খুলনায় ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশই ঢাকা বিভাগে অবস্থিত। অন্যদিকে, সবচেয়ে কম মসজিদ রয়েছে সিলেট বিভাগে।

ইসলামিক ফাউন্ডেশন বিভাগভিত্তিক তথ্যের পাশাপাশি জেলা ও উপজেলাভিত্তিক মসজিদের তালিকাও প্রস্তুত করেছে।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মাঠপর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়গুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করা হয়েছে। তবে এতে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। তিনি আরও জানান, করোনা মহামারির সময় প্রণীত আগের তালিকার তুলনায় বর্তমানে দেশে মসজিদের সংখ্যা প্রায় ৪০ হাজার বৃদ্ধি পেয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন