বিরতি শেষে আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের কার্যক্রম

টানা ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন হিসেবেও পরিচিত। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য অধিবেশনের কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে।
এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। নির্ধারিত বিরতি শেষে আজ থেকে সংসদের নিয়মিত কার্যক্রম আবারও শুরু হচ্ছে।
চলতি অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। পাশাপাশি অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলা এবং দেশের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে বক্তব্য দেন তারা।