প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আইএপিবির প্রধান নির্বাহী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার হল্যান্ড।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের চক্ষুস্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা কমিয়ে আনা এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইএপিবির সিইও পিটার হল্যান্ড বৈঠকের গুরুত্বপূর্ণ দিক এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের অবহিত করেন।
তারা জানান, বাংলাদেশের চক্ষুস্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন এবং প্রতিরোধমূলক সেবার বিস্তারে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মত বিনিময় করেছে।