বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • মুগদায় মাদকবিরোধী সেমিনার ও গণমিছিল

    মুগদায় মাদকবিরোধী সেমিনার ও গণমিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদকবিরোধী সচেতনতা বাড়াতে রাজধানীর মুগদায় জনসচেতনতামূলক সেমিনার ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মুগদা থানা ইমাম-উলামা পরিষদের উদ্যোগে শুক্রবার মানিকনগর ওয়াসা রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

    অনুষ্ঠান শেষে আয়োজিত সমাবেশে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বক্তব্য রাখেন।

    এতে আলেম-উলামা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সেমিনারে মাদকের ভয়াবহতা এবং এর সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

    অনুষ্ঠানে মুফতি শফিকুল ইসলাম মাযহারী মাদকমুক্ত সমাজ গঠনে ১২ দফা দাবি উপস্থাপন করেন। এর মধ্যে ছিল—মাদক ব্যবসার মূলহোতাদের কঠোর শাস্তি নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় মাদক বিক্রি বন্ধ করা, নিয়মিত অভিযান পরিচালনা, পুনর্বাসন কেন্দ্র স্থাপন, সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, সীমান্তে নজরদারি জোরদার করা এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে পুনর্গঠন করা।

    প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাদক নির্মূল বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, প্রশাসনিক ও সামাজিক পর্যায়ে কঠোর অবস্থান না থাকলে মাদক বিস্তার রোধ করা সম্ভব নয়।

    তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করতে সরকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করার বিষয়ে কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ